মোঃ হাবিবুর রহমান : পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন পদে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ১২ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে শেখ রিয়াজ উদ্দিন রানা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহসভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনজন। তাঁরা হলেন মোহাম্মদ এনায়েত কবির খান, এনামুল কবির কামাল ও মিসেস হাসনেয়ারা হক।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে সুপতি হালদার, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, প্রচার ও জনসংযোগবিষয়ক সম্পাদক পদে আবুল হাসান এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মো. মাসউদ আহসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মাহবুব আলী।
আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে শহর সমাজসেবা কার্যালয়ের কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে।

















