Thursday , 4 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি

ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় পিরোজপুরে আনন্দ র‍্যালি ও শুভেচ্ছা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের পক্ষ থেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদারের নেতৃত্বে শহরের সি-অফিস চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালি শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দলের চেয়ারম্যান , যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নবঘোষিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক বিতরণ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জেলার বিভিন্ন স্থানে লাগানো হবে বনজ-ফলজ গাছ

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের

পিরোজপুরে আগুনে পুড়ল প্লাস্টিক-বাইসাইকেলসহ ৬ দোকান

পরিচ্ছন্ন ও সবুজ শিক্ষাঙ্গন গড়তে পিরোজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় কমিশনারের সচেতনতা সভা

পিরোজপুরে গোডাউনে চুরির সময় যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ