Saturday , 27 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

ডেস্ক নিউজ : জেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে শিল্প খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে পিরোজপুরে চাকরি মেলার আয়োজন করেছে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার (২৭ জুন) সকালে পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

চাকরি মেলার উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
আয়োজকরা জানান, প্রাণ-আরএফএল গ্রুপের দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে আকর্ষণীয় বেতনে প্রায় ৫০০ জন কর্মী নিয়োগের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়া হয়।
চাকরি মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি), সেলস এক্সিকিউটিভ (শোরুম সেলস), ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড ও ড্রাইভার পদে প্রার্থী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী মেলায় অংশ নেন।
আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে জেলার মানবসম্পদকে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক গোলাম রব্বানীর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়: উন্নয়নে গণমাধ্যম-প্রশাসন একসঙ্গে কাজ করার আহ্বান

নাজিরপুরে পাঠদান ফেলে পদ পদবী নিয়ে ব্যস্ত শিক্ষকরা সমিতিতে দু গ্রুপের দ্বন্দ, পাল্টাপাল্টি অভিযোগ

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে পিরোজপুরে কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর গার্ড অব অনার নিয়ে বিতর্ক, দাফনে বাধার অভিযোগ

আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দমন-পীড়নের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়ন ও জঙ্গল সলিমপুর অভিযানে সাফল্য: অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে প্রধানমন্ত্রীর অভিনন্দন