Friday , 3 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের দক্ষ ও চৌকস কর্মকর্তাদের মধ্যে অন্যতম পিরোজপুরের কৃতি সন্তান মো. নাজিমুল হক। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার জন্য তিনি ইতোমধ্যে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
সম্প্রতি দেশের বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর উচ্ছেদ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ অভিযানে তিনি সরাসরি নেতৃত্ব দেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ অভিযানে তাঁর কৌশলী নেতৃত্ব, সমন্বয় এবং দৃঢ় অবস্থানের ফলে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। এ সাফল্যের জন্য তিনি সরকার ও পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
অভিযানে অসামান্য নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রশংসা লাভ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পিরোজপুরের এই কৃতি সন্তানের এমন সাফল্যে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে গর্ব ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, তাঁর মেধা, সততা, দক্ষতা ও দেশপ্রেম ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ এনে দেবে।
তবে ভবিষ্যতে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবেন কি না, তা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত ও নিয়মিত পদোন্নতি প্রক্রিয়ার বিষয়। যদিও পিরোজপুরের অনেক মানুষ আশা প্রকাশ করেন যে, তাঁর যোগ্যতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ একদিন তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের তাগিদ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

পিরোজপুরে সশস্ত্র ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত মিটু শেখ ঢাকায় গ্রেপ্তার

গজারিয়ায় তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

২ হাজার টাকা ছাড়াল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি দিতে হবে ২২৩ টাকা

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকবিরোধী সচেতনতা বাড়াতে পিরোজপুরে পদযাত্রা, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি না করার নির্দেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টা মামলায় ফাইনাল রিপোর্ট, আদালতে বাদীর নারাজি