Sunday , 26 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মাদকবিরোধী সচেতনতা বাড়াতে পিরোজপুরে পদযাত্রা, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি না করার নির্দেশ

ডেস্ক নিউজ : মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকার লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর সহযোগিতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পদযাত্রাকালে জেলা প্রশাসক আবু সাঈদ শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেন এবং প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।
আয়োজকদের মতে, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

পিরোজপুরের নেছারাবাদে খাল-বিলে অভিযান, বিপুল চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

পিরোজপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কমিটির সভা, সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ