ডেস্ক নিউজ : নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই চার দিনের সরকারি সফরে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) সংসদীয় আসনে আসছেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম পিরোজপুর সফর।
সুলতানা জেসমিন জুঁই পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। নিজ জেলার মানুষের সঙ্গে প্রথম সরকারি সফরে তিনি পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (৩ জুলাই) বিকেলে তিনি পিরোজপুরে পৌঁছাবেন। সফরকালে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
চার দিনের সরকারি সফর শেষে আগামী সোমবার (৬ জুলাই) বিকেলে তিনি পিরোজপুর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
সংসদ সদস্যের প্রথম সরকারি সফরকে ঘিরে জেলা ও উপজেলা প্রশাসনসহ জেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।












