Saturday , 16 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

ডেস্ক নিউজ: সুন্দরবনের দূষণ কমানো ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানিয়ে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর-এর আয়োজনে শনিবার (১৬ মে) দুপুর ১২টায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক খালিদ আবু। এতে উপস্থিত ছিলেন জার্নালিজম ফর সুন্দরবন পিরোজপুর শাখার সদস্য সচিব সিনিয়র সাংবাদিক খেলাফত হোসেন খসরু, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে তরুণ সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত সবার মতামতের বিষয়ে আলোচনা করেন রূপান্তরের ইকো সুন্দরবন প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া। সভা সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলার “ইউথ ফর সুন্দরবন”-এর সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম।
বক্তারা আরও জানান, সুন্দরবন রক্ষায় যুবসমাজের নেতৃত্ব তৈরি করতে রূপান্তর নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করে আসছে। এসব কার্যক্রম তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ড চালু

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কমিটির সভা, সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

পিরোজপুর শহরে অবাধে ঘোরাফেরা করা গরুর উৎপাত রোধে পৌরসভার খোয়ার চালু; গরু ধরাতে ফোন করুন ০১৭৬০-৯৭৪৫২৫ (কাইয়ুম)

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A