Saturday , 23 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের

ডেস্ক নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে পিরোজপুর কনভেনশন সেন্টার-এ আয়োজিত এ সম্মেলনে দলের নেতাকর্মীরা অংশ নেন।
“মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ” শীর্ষক ভিশনকে সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাগেরহাট জেলার সাবেক আমির মাওলানা মশিউর রহমান এমপি এবং মজলিসে সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে বুঝাতে হবে সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করেছে। তিনি অভিযোগ করে বলেন, সরকারের মাত্র দু’মাসের মধ্যেই লুটপাট, চাঁদাবাজি, চাল-গম ও কার্ড বিতরণে অনিয়ম এবং দলাদলি শুরু হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি, শিশু ধর্ষণসহ নানা ঘটনায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “লোকজন এখনই ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছে। ভবিষ্যতে কী হবে, জনগণের তাদের জন্য দোয়া করা ও মায়া করা ছাড়া কিছু করার থাকবে না।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ সব নির্বাচনে অংশ নেবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করতে ১১ দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “বিগত নির্বাচনের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা ভয়ভীতি এবার মেনে নেওয়া হবে না।”
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেনের সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নাছির-সম্পাদক নাঈম

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরে পাওনা টাকা না পেয়ে হতাশ ব্যবসায়ী, বাধ্য হয়ে শুরু করলো মাইকিং

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন, একজন খালাস

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে উন্নয়নের দৃষ্টান্ত ‘সবার আগে বলদিয়া’ নিজেদের অর্থে পুল নির্মাণ, বলদিয়ায় জনউদ্যোগের সাফল্য