Wednesday , 28 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ক্ষতিগ্রস্তদের চেক ও সেরা চালকদের সনদ প্রদান

জিয়াউল হক :
‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোড শো ও আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক এবং ১০ জন সেরা চালকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা সার্কিট হাউসের সামনে থেকে রোড শো উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান ফাহাদ।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এ সময় ১০ জন সেরা চালকের হাতে সনদপত্রও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী, টিআই এডমিন মো. রুহুল আমিন, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ, সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাসচালক, পরিবহনশ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের ১ মাসের কারাদণ্ড

পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরে ঘরের ট্রাংকে মিলল দেড় কেজি গাঁজা, গ্রেপ্তার ১

পিরোজপুরে দুই সন্তানকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, অভিযুক্ত বাবা

প্রতিবেশীদের বাধায় ২০ বছর বিদ্যুৎহীন কৃষক বিমলের পরিবার, হারিকেনের আলোয় চলে জীবন

পিরোজপুরে শীতের আগাম প্রস্তুতি, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত এমপি ফয়সল আমীন ও এলিজা জামান

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা-সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিরোজপুর এসপির