Wednesday , 8 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন, সংশোধন হচ্ছে প্রেস কাউন্সিল আইন: জহির উদ্দিন স্বপন

ডেস্ক নিউজ:  ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালু এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিধান রাখার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। এ কারণে প্রেস কাউন্সিল আইন সংশোধনের মাধ্যমে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালুর পাশাপাশি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রস্তাবিত আইনে মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান রাখা হবে। এছাড়া গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
একই অধিবেশনে অন্য এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, নবম সংবাদপত্র মজুরি বোর্ডের গেজেট প্রকাশের পর বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) তা বাস্তবায়ন করা হলেও সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যে আয়কর-সংক্রান্ত মতপার্থক্য এবং উচ্চ আদালতে চলমান কয়েকটি রিট মামলার কারণে ওয়েজ বোর্ড এখনো পুরোপুরি কার্যকর হয়নি।
তিনি আরও জানান, বর্তমানে দেশে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৬টি দৈনিক, ১ হাজার ২৩১টি সাপ্তাহিক, ৪৫২টি মাসিক, ২১৫টি পাক্ষিক এবং অর্ধ-সাপ্তাহিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পত্রিকা মিলিয়ে ৫৪টি প্রকাশিত হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের নিয়ে পিরোজপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, সরকারি সেবার মান ও উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ব্রিজ ভেঙে পরে আহত ৪, অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত