Saturday , 1 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জিপিএস ট্র্যাকারে মিলল চুরি যাওয়া অটো, পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ : পিরোজপুরের ভান্ডারিয়া থেকে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা জিপিএস ট্র্যাকারের সহায়তায় উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। এ ঘটনায় চোরাই অটোরিকশার এক ক্রেতা ও চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) ভোর রাতে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী জুনিয়া গ্রামের বাসিন্দা মো. সজল (২৫) এর ব্যাটারিচালিত অটোরিকশাটি চুরি হয়। অটোরিকশাটিতে স্থাপিত জিপিএস ট্র্যাকারের অবস্থান শনাক্ত করে ভান্ডারিয়া থানা পুলিশ নেছারাবাদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
অভিযানে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং চোরাই অটোরিকশার ক্রেতা মো. নাছির সিকদার (২৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি নেছারাবাদ উপজেলার কুনিহারী এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির সিকদারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ এলাকা থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মো. রাজ্জাক বেপারী (৩৫)কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের তাগিদ

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর

অফিসার্স ক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদকে সংবর্ধনা

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

পিরোজপুরের দুর্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা