Sunday , 13 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ)সহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মিরাজ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার সকাল ১১টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখ ও মৃত হাওয়া বিবির ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই কামরুল, এএসআই এফরান, এএসআই আনিসসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানকালে উদ্ধার করা ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মিরাজ শেখ ও উদ্ধার করা মাদকদ্রব্য বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রতিষ্ঠাবার্ষিকীর নামে চাঁদা নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ

এমপি সুলতানা জেসমিন জুইয়ের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শ্রীরামকাঠী-ভরতাকাঠী ফেরি

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর

পিরোজপুরের নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

জনবান্ধব রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে ডিসি আবু সাঈদের নির্দেশনা