Sunday , 30 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা

জনপথ ডেস্ক :পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-কে। আজ রবিবার (৩০ আগষ্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি হিসেবে যোগ দেন।
২০২৬ সালের মার্চে তাকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
পুলিশের এই কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে যোগদানের আগে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে কর্মরত ছিলেন।
মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।
এদিকে পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো আধুনিক স্পিডবোট

পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন