Tuesday , 10 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আগেই বদলি অভিযোগসংশ্লিষ্ট আনসার সদস্যরা

মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযান শুরুর আগেই অভিযোগসংশ্লিষ্ট আনসার সদস্যদের বদলি করা হয়েছে। ফলে তাঁদের কর্মস্থলে পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও সার্বিক সেবার পরিবেশ পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা। তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আনসার সদস্যকে কর্মস্থলে পাওয়া যায়নি।
অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে দুদকের অভিযান শুরুর আগেই অভিযোগসংশ্লিষ্ট আনসার সদস্যদের বদলি হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

থানার নাকের ডগায় সিনান ট্রেডার্সে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য

আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে চন্ডিপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

পিরোজপুরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় নেই কোনো আয়োজন

কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে ১৭৫ শিক্ষার্থী

পিরোজপুর প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

পিরোজপুরে যুব দিবসের আয়োজনে ভার্চুয়ালি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, সম্মাননা পেলেন ৬ সফল যুব সংগঠক ও আত্মকর্মী