Saturday , 12 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো আধুনিক স্পিডবোট

জনপথ ডেস্ক : দুর্যোগের সময় জরুরি উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে পিরোজপুর জেলা প্রশাসনের বহরে একটি আধুনিক স্পিডবোট যুক্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পিডবোটটি পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার ফেরিঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিডবোটটির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং নেছারাবাদ উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীবিধৌত পিরোজপুর জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দুর্যোগের সময় দ্রুত পৌঁছানো, জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিতে স্পিডবোটটি ব্যবহার করা হবে।
বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সড়ক যোগাযোগ ব্যাহত হলে নৌপথে দুর্গত এলাকায় দ্রুত পৌঁছাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জেলা প্রশাসনের এই বহরে আধুনিক স্পিডবোট যুক্ত হওয়ায় দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
‘দ্রুত উদ্ধার, দ্রুত সহায়তা’ নিশ্চিত করার মাধ্যমে পিরোজপুরের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

পিরোজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ