Monday , 21 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

অফিসার্স ক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদকে সংবর্ধনা

জনপথ ডেস্ক : বদলিজনিত কারণে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অফিসার্স ক্লাব, পিরোজপুরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী অফিসার্স ক্লাব, পিরোজপুরের সহ-সভাপতি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অফিসার্স ক্লাব, পিরোজপুরের সভাপতি আবু সাঈদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পিরোজপুরে দায়িত্ব পালনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী পুলিশ সুপারও পিরোজপুরে দায়িত্ব পালনের সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ২০২৫ সালের ২৯ নভেম্বর পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ তালেবুর রহমানকে পদায়ন করা হয়।
বিদায় সংবর্ধনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অফিসার্স ক্লাব, পিরোজপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মঠবাড়িয়ায় উদ্ধার হওয়া দুই মরদেহের রহস্য উদঘাটন, মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু; মামলা দায়ের

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

পিরোজপুরে ইসলামি আন্দোলনের জেলা শুরা অধিবেশন, পুনর্গঠিত কমিটিতে ইয়াহইয়া সভাপতি ও মনিরুল সম্পাদক

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের যোগদান

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী