Sunday , 25 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পুলিশকে বাহিনীকে শক্তিশালী না করলে স্বস্তিতে চলাফেরা কঠিন: বাগেরহাটে আইজিপি বছরে ১৫ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা, মাদক ও কিশোর গ্যাং দমনে গুরুত্ব

পুলিশকে বাহিনীকে শক্তিশালী না করলে স্বস্তিতে চলাফেরা কঠিন: বাগেরহাটে আইজিপি

বছরে ১৫ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা, মাদক ও কিশোর গ্যাং দমনে গুরুত্
জনপথ ডেস্ক :
পুলিশকে শক্তিশালী, সক্ষম ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, পুলিশকে শক্তিশালী করা না গেলে সমাজে দিন-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা কঠিন হবে। পুলিশকে জনবান্ধব ও বন্ধুসুলভ বাহিনী হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাটে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাগেরহাটের নতুন পুলিশ লাইন্সে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
আইজিপি বলেন, বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। পুলিশের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এসব সমস্যা দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশের যানবাহনসংকটের কথা তুলে ধরে তিনি জানান, অনুমোদিত সাংগঠনিক কাঠামোর তুলনায় পুলিশের প্রায় আড়াই হাজার গাড়ি কম রয়েছে। বহরে থাকা অনেক গাড়ি আট থেকে ২০ বছর পুরোনো। এ সংকট কাটাতে ৫ হাজার ৮০০টি গাড়ি কেনার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে তিনি জানান।
পুলিশের জনবলসংকট প্রসঙ্গে আইজিপি বলেন, একসঙ্গে এ সংকট দূর করা সম্ভব নয়। পর্যায়ক্রমে জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে প্রভাবিত না হয়ে সমাজের মানুষের উচিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করা। মব সৃষ্টি বা উসকানির পরিবর্তে আইনানুগ প্রক্রিয়ায় সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।
দেশের বেকারত্ব ও সামাজিক সমস্যার প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ চাকরির বাজারে প্রবেশ করছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বাল্যবিবাহ, কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব।
কিশোর গ্যাং নির্মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, এ উদ্যোগ ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। স্থানীয় এলাকায় অপরাধ, মাদক কারবার ও অপরাধীদের কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা স্বেচ্ছায় সমাজে শান্তি প্রতিষ্ঠা ও অপরাধ প্রতিরোধে কাজ করতে আগ্রহী, তাঁদের কমিউনিটি পুলিশিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে এলিজা জামান

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

লকেট দেখে পরিচয়, ১১ দিন পর গ্রামের বাড়ি মঠবাড়িয়ায় দাফন স্কুলশিক্ষিকা মুক্তার

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

নেছারাবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

জিয়ানগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

সরকারি সফরে পিরোজপুরে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান