Saturday , 31 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

জিয়াউল হক : পিরোজপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা পরিষদ ক্যাম্পাসে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীর চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের উদ্যোগ ও নিবিড় তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্প চলাকালে তিনি সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, বিনামূল্যে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পেয়ে তারা সন্তুষ্ট। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত উপকারী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যেসব রোগীর ছানি অপারেশন বা লেন্স প্রতিস্থাপনের প্রয়োজন হবে, তাদের নামমাত্র খরচে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। তবে অসচ্ছল ও প্রতিবন্ধী রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ দেওয়া হবে।
বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসক জানান, পিরোজপুরের সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতি মাসে নিয়মিত বিরতিতে জেলা পরিষদ ক্যাম্পাসে এ ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব রোগীর উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালে পাঠিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত এ কার্যক্রম চালু থাকলে জেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাট জেলা হাসপাতালে নতুন নিয়োগ, ক্ষোভে ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ১৫ বছর কাজ করেও অনিশ্চয়তায় আয়া-সুইপার-ওয়ার্ডবয়, নামমাত্র বেতন দেওয়ার অভিযোগ

কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরে মাছ ধরার ট্রলারে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার, ট্রলার রেখে পালাল চোরাচালানকারীরা

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

চিকিৎসক সংকটে পিরোজপুর জেলা হাসপাতাল ২৫০ শয্যার হাসপাতালের জন্য ১৭৭ চিকিৎসকের পদ সৃজন, নিয়োগ হয়নি; ১০০ শয্যার হাসপাতালে ৬২ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৬ জন

মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজমন্দিরে পূজা চেরী, ১৬০ প্রতিমায় ফুটে উঠেছে পৌরাণিক কাহিনি

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর

পিরোজপুরে অর্থনৈতিক জোন ও রেললাইন সম্প্রসারণের অনুমোদনে জেলা বিএনপির আনন্দ মিছিল

শুন্য পাস: বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তলব, তালিকায় পিরোজপুরের দুই প্রতিষ্ঠান

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে