Wednesday , 30 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরে র‌্যালি ও মতবিনিময়

জনপথ ডেস্ক : ‘এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়ন ও এর ব্যবহার সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো এবং ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার জনপ্রিয় করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার তফসিলি ব্যাংকগুলোর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।
সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবীর।
সভায় জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সুযোগ থাকায় ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্যই এ ব্যবস্থা সুবিধাজনক।
তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বাংলা কিউআর কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে লেনদেনে সময় ও ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক সেবাকে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব।
সভায় পিরোজপুরে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো, অধিকসংখ্যক ব্যবসায়ী ও মার্চেন্টকে এ ব্যবস্থার আওতায় আনা এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পিরোজপুর জেলায় বাংলা কিউআর বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখাকে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। ব্যবসায়ী পর্যায়ে বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি, এর সুবিধা সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করা এবং গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি জেলার ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে এ ব্যবস্থার ব্যবহার বাড়াতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন, পিরোজপুরে সংবাদ সম্মেলন করলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

পিরোজপুরের নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে মাঠে প্রশাসন, শুরু পরিচ্ছন্নতা অভিযান

এমপি সুলতানা জেসমিন জুইয়ের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শ্রীরামকাঠী-ভরতাকাঠী ফেরি

বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নগরীতে আরও চার থানা স্থাপনের পরিকল্পনা

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের