Friday , 13 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

একটি সরকারী ঘরের আকুতি: মোরেলগঞ্জের পলিথিনে ঘেরা কুঁড়ে ঘরেই জেলে জলিল ফকিরের মানবেতর জীবন

মো. শাহজাহান খান মোরেলগঞ্জ (বাগেরহাট) :
ঝড়,বন্যা, জ্বলোচ্ছাস মাথায় নিয়ে বছরের অধিকাংশ সময় জীবন সংগ্রামে পেশার তাগিদে সাগরেই কাঁটাতে হয় বাগেরহাটের মোরেলগঞ্জ জেলে পবিারের মানুষদের। তবুও থেমে নেই তাদের জীবন, কুঁড়ে ঘরেই যুগের পর যুগ পরিবার-পরিজন নিয়ে জেলে জলিল ফকিরের মানবেতর জীবন। সংসারের খাবার জোটাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। অর্থিক অভাব অনটনের মধ্যে ঘর তুলে বসবাস করার সংগতি নেই এ জেলে পরিবারের। স্থানীয় গ্রামবাসিরা অসহায় এ জেলে পরিবারটির জন্য সরকারি ভাবে মাথা গোজার তাদের বসবাসের উপযোগি একটি ঘর নির্মানে দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।
সরজমিনে খোজ নিয়ে জানা গেছে, মোরেলগঞ্জ ভাইজোড়া গ্রামের জেলে পরিবারের জলিল ফকির (৩৮) সংসারের অভাব অনাটনের জীর্ণশীর্ণ পলিথিন টাঙ্গানো গোল পাতার ছাউনি কুঁড়ে ঘরেই স্ত্রী,সন্তান নিয়ে ২০ বছর ধরে মানবেতর জীবন যাপন করছে। পেশার তাগিদে জেলে বছরের ৬ মাস কাটে সাগরে। সাগরে মাছ ধরায় নিয়োজিত ট্রলার মহাজনদের সাথে শ্রমিক হিসাবে বেতন চুক্তিতে ২৭ বছর ধরে সাগরে জেলে শ্রমিকের কাজ করছেন। পৈত্রিক ভিটে মাটি পিতার নিকট থেকে পাওয়া মাত্র ৪ শতক জমি সে জমিতেই মাথা গোজার ঠাঁই। মাঠে কোনো চাষের জমি নেই তার পরিবারে স্ত্রী রেশমা বেগম, এক ছেলে ও মেয়ে। ছেলে ১১ বছরের রিফাত ৩য় শ্রেনিতে লেখাপড়া করে মেয়েকে বিবাহ দেওয়ার পরে তাদের ৩ জনের সংসার। ২০০৭ সালে ঘূর্নিঝর সিডর এ জেলে পরিবারের বসত ঘরটি উড়িয়ে নিয়ে যাওয়ার পরবর্তী আর্থিক অভাব অনাটনের কারনে নতুন করে আর ঘর তুলতে পারেনি। অসহায় এ জেলে জলিল ফকির এখন গোল পাতার ছাউনি ঘরে পলিথিন টাঙ্গিয়ে কোনো মতে দিন পার করছেন।
জেলে জলিল ফকির বলেন, পিতার পাওয়া সামান্য জমিতে বসত ঘর টুকুই সম্বল । বছরের সাগরে ৬ মাস মাছ ধরে যে বেতন পাই তাতে সংসার চলে না। আবার অবরোধের সময় বসে দিন কাঁটাতে হয়। পেটে খাবার যোগার করব না ঘর তুলব ঘর তোলার আর্থিক সংঘতি আমার নেই। যদি সরকারি ভাবে একটি ঘর পেতাম তাহলে ছেলে-মেয়ে, পরিবার পরিজন নিয়ে আর কষ্ট পেতে হতো না।
স্ত্রী রেশমা বেগম বলেন, ঝড় বৃষ্টি এলে ছেলে মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। পলিথিন উল্টে গিয়ে পানিতে ঘর তলিয়ে বিছানা কাপড় চোপড় ভিজে যায়। কোনো কোনো রাত র্নিঘুম কাটাতে হয়। প্রধানমন্ত্রীর কাছে আমাদের বসবাসের জন্য একটি ঘরের দাবি জানাই।
স্থানীয় গ্রামবাসি মো. জাকির হোসেন. হায়দার খান, জলিল হাওলাদার, সন্তোস কর্মকারসহ একাধিকরা বলেন, ২০০৭ সালে ঘূর্নিঝর সিডরে জলিল ফকিরের বসত ঘরটি ভেঙে যাওয়ার পর আর মেরামত করতে পারেনি। অসহায় এ জেলে পরিবারটির বসবাসের জন্য সরকারি আর্থিক সহযোগিতায় একটি ঘর নির্মানের জোড় দাবী জানান প্রশাসনের প্রতি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব পর্যটন দিবসে পিরোজপুরের পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের প্রস্তাব

নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের যোগদান

পাহাড়ি ফল মাল্টায় বদলে যাচ্ছে পিরোজপুরের কৃষি অর্থনীতি ৩০ কোটি টাকার উৎপাদনের লক্ষ্যমাত্রা, সম্ভাবনা দেখছেন সাড়ে ছয় হাজার কৃষক

পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে মাছ ধরার ট্রলার থেকে জব্দ ২২ হাজার ৫৮১ পিস ভারতীয় কাপড়, গণনা শেষে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

ডেঙ্গুতে পিরোজপুরের রেকর্ড, হাসপাতালে রোগীর ঠাঁই মেঝেতে

চরম অভাব আর অসুস্থতা: মোরেলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে ৩০ হাজার টাকায় ‘বিক্রি হওয়া’ শিশু উদ্ধার

দোকান বরাদ্দে বৈষম্যের অভিযোগে ক্ষোভ, মঠবাড়িয়া ফিস মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!