Wednesday , 9 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

জনপথ ডেস্ক : অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে পিরোজপুরে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক ও অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তাঁর ভার্চুয়াল উপস্থিতিতে সুবিধাভোগীদের মধ্যে সরকারি এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ এবং সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরিফ মিয়া।
ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, “আজকে আমরা আপনাদের যা দেব, তা কোনো অর্থ সহায়তা নয়, বরং এটি একটি শুভেচ্ছা উপহার। সমাজে যাদের কিছুটা আর্থিক সমস্যা রয়েছে, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।”
তিনি সুবিধাভোগীদের এই অর্থকে পুঁজি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “এই টাকার সঙ্গে নিজেদের সামর্থ্য অনুযায়ী আরও কিছু অর্থ যুক্ত করে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন।”
পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পিরোজপুরের অবকাঠামো, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছি। আগামীতে আপনারা পিরোজপুরে আরও উন্নয়নমূলক কাজ দেখতে পাবেন।”
সভাপতির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, সমাজের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের জন্য এ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা কারণে অসচ্ছল হয়ে পড়া ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছালে তা তাদের সাময়িক আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।
তারা সরকারি সহায়তার সুষ্ঠু ও যথাযথ বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার চেক ও অনুদান তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মাতৃহারা পিরোজপুর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার, মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির শোক

নাজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা, ১০ অভিযোগ

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে রিয়াজ উদ্দিন রানার উদ্যোগে ফলজ-বনজ চারা বিতরণ

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

ইউএনও পরিচয়ে প্রতারণা, কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল চক্র

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

‘আমাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবেন না’—সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মাসুদ সাঈদীর

‘প্রাচ্যের ভেনিস’ বরিশালকে নান্দনিক নগর হিসেবে গড়তে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১