Thursday , 29 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দিদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ

মনিরুল ইসলাম চৌধুরী :
পিরোজপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি কারাগারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, বন্দিদের আবাসন, খাবার পরিবেশন এবং তাঁদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নারী বন্দিদের আবাসন এবং তাঁদের সঙ্গে থাকা শিশুদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া বন্দিদের অংশগ্রহণে পরিচালিত হস্তশিল্প ও বিভিন্ন সংশোধনমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বন্দিদের সার্বিক কল্যাণ ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, বন্দিদের সঙ্গে মানবিক আচরণ এবং তাঁদের প্রয়োজনীয় সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য জেল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পিরোজপুর জেলা কারাগারের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, বন্দিদের কল্যাণ নিশ্চিত করা এবং মানবিক ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন, নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

লকেট দেখে পরিচয়, ১১ দিন পর গ্রামের বাড়ি মঠবাড়িয়ায় দাফন স্কুলশিক্ষিকা মুক্তার

বিশ্ব পর্যটন দিবসে পিরোজপুরের পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের প্রস্তাব

কাউখালীতে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজামুদ্দিন খাল পরিষ্কার, মশকনিধন অভিযান

পিরোজপুরে বয়স যাচাই ছাড়াই কিশোর-কিশোরীর বিয়ে ঘোষণার এফিডেভিট দুই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কলেজ ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ