Thursday , 5 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

আজ খুলনা-বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস, জিয়ারত করবেন খানজাহান আলী (রহ.)-এর মাজার

জনপথ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দুই জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর ঘিরে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর দুটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। মোংলার কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি। এ ছাড়া দুপুরে বাগেরহাট জেলা সদরে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
খুলনা সফরে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করবেন তারেক রহমান। দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের রঙিন ব্যানার ও ফেস্টুনে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি।
এসব গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নির্মিত বিভিন্ন তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও। ফলে এবার সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুনের প্রচলিত চিত্র দেখা যাচ্ছে না।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা মহানগরীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে তাঁরা অপেক্ষায় রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

চিরবিদায় নিলেন ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি, পিরোজপুরের কৃতী সন্তান আমির খসরু

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

নিষিদ্ধ পলিথিন বন্ধে পিরোজপুরে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, কালিগঙ্গা-কচায় যৌথ মহড়া

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

পিরোজপুরে এনজিও কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর জেলা প্রশাসকের

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

নেছারাবাদে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার