Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বরিশালে নদীতে ভেঙে পড়ল ২৫০ টন সক্ষমতার ক্রেন, ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

জনপথ ডেস্ক :
বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বিশাল ক্রেন ভেঙে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাটে নোঙর করা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। তবে দুর্ঘটনার সময় আতঙ্কে জ্ঞান হারান ক্রেনটির অপারেটর ইউনুস মিয়া। পরে তিনি সুস্থ হন।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ক্রেনের কাঠামোর একটি অংশ ভেঙে যায়। এতে বিশাল ক্রেনটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনায় জাহাজ দুটির ছাদ ও ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রেনের বিশাল কাঠামো জাহাজ দুটির ওপর আটকে থাকায় সেটি সরানো নিয়েও জটিলতা দেখা দিয়েছে।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর বলেন, ‘প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কীভাবে কারিগরি ত্রুটি দেখা দিল, তা আমাদেরও জানা নেই। ঘটনার সময় আমাদের একজন জাহাজ স্টাফ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।’
বিআইডব্লিউটিএর উদ্ধারকারী নৌযানের বহরে বর্তমানে চারটি জাহাজ রয়েছে। এর মধ্যে হামজা ১৯৬৪ সালে এবং রুস্তম ১৯৮৩ সালে সংগ্রহ করা হয়। জাহাজ দুটির সর্বোচ্চ উত্তোলনক্ষমতা ৬০ টন করে। অন্যদিকে নির্ভীক ও প্রত্যয় ২০১৩ সালে সংগ্রহ করা হয়। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে সংগ্রহ করা এ দুটি জাহাজের প্রতিটির সর্বোচ্চ উত্তোলনক্ষমতা ২৫০ টন। বড় ধরনের উদ্ধারকাজ পরিচালনায় জাহাজ দুটিতে শক্তিশালী ক্রেন রয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাক্কী বলেন, নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএর সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: পিরোজপুরে মেলা শুরু ১৯ মে

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

দৈনিক জনপথ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন সিনিয়র সাংবাদিক খেলাফত হোসেন খসরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা