Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের নাজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজান খান (৩৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। রাস্তার ওপর হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শাঁখারীকাঠী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মিজান খান নাজিরপুর উপজেলা সদরের বাসিন্দা মোজাহার খানের ছেলে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান সাতকাছিমিয়া ব্রিজসংলগ্ন নদী পার হয়ে শাঁখারীকাঠী স্কুলের সামনের সড়ক দিয়ে শাঁখারীকাঠীর দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সামনে একটি শিশু সাইকেল চালাচ্ছিল। হঠাৎ শিশুটি সাইকেলসহ রাস্তার মাঝখানে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার সময় তাঁর চোখে সানগ্লাস থাকায় তা ভেঙে নাক, চোখ ও মাথার বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

​পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় মিজানকে হাসপাতালে আনা হয়। তাঁর নাকের হাড় ভেঙে মুখের ভেতরে ঢুকে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া রোগীর রক্তবমি ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের নেছারাবাদে ১৪ বছরের স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পিতা পলাতক 

পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কলেজ ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ক্ষতিগ্রস্তদের চেক ও সেরা চালকদের সনদ প্রদান

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

দুঃসময়ে রাজপথে, সুসময়ে আক্ষেপ—‘আমরা ভালো নেই’ রিয়াজ-রশ্মি দম্পতি

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন, নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন