Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান

হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামক একটি বিরল এবং প্রাণঘাতী রোগ এবং আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়েছিল।

প্রাথমিকভাবে তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং আগে হওয়া একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরবর্তী জটিলতা দেখা দেয়। সম্প্রতি করা বোন ম্যারো টেস্টে তার শরীরে এইচএলএইচ ধরা পড়ে। যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া যক্ষ্মা এবং ডেঙ্গুর সংক্রমণের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বর্তমানে অত্যন্ত দুর্বল। শাপুরের এই সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট বিশ্বজুড়েই শোকের ছায়া নেমেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার পরিবারের সাথে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তুমি মাঠের একজন লড়াকু যোদ্ধা ছিলে, আমি জানি এই লড়াইয়েও তুমি জিতবে।’

এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী এবং উমর আকমলসহ অনেক তারকা ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে তার চিকিৎসার খরচ বহন করছে এবং রশিদ খান তার ভিসা প্রক্রিয়াকরণে বিশেষ সহায়তা প্রদান করেছেন। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে উইনিং রান এসেছিল শাপুরের ব্যাট থেকেই। গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই পেসার আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০টি উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে ৪৩ ও টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নেন তিনি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত