Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ববির ইটের রাস্তা দেখে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, পাকা রাস্তা-দুটি বাসসহ একগুচ্ছ উন্নয়ন ঘোষণা

জনপথ ডেস্ক:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর করতে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরিকল্পনার মধ্যে রয়েছে পাকা রাস্তা নির্মাণ, দুটি ইলেকট্রিক বাস প্রদান, নতুন অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণ এবং আবাসিক হলের সুযোগ-সুবিধা সম্প্রসারণ।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ইট বিছানো রাস্তার বেহাল অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তায় হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করব দ্রুত সময়ে পাকা রাস্তার ব্যবস্থা করতে।’
শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে নতুন অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণে বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। পর্যায়ক্রমে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা, বাস্তব দক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় আরও পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আমন্ত্রিত অতিথিরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক

একটি সরকারী ঘরের আকুতি: মোরেলগঞ্জের পলিথিনে ঘেরা কুঁড়ে ঘরেই জেলে জলিল ফকিরের মানবেতর জীবন

জেলা তথ্য অফিস-ইউনিসেফের যৌথ আয়োজনে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

নেছারাবাদে নবায়নহীন কাগজপত্রে ৪ করাতকলকে জরিমানা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) ক্যাটাগরিতে দ্বিতীয় পিরোজপুরের শিরিন খানম,  ১৭ বছর ধরে সমাজসেবায় অবদান, বাল্যবিবাহ প্রতিরোধ থেকে নারীর ক্ষমতায়নে কাজ করছেন তিনি

ফুলের শুভেচ্ছায় পিরোজপুর সদরের নতুন ইউএনওকে বরণ করলেন জেলা প্রশাসক

পিরোজপুরে পুরাতন কাপুড়িয়াপট্রিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন