Wednesday , 8 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্ব দিয়ে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

ডেস্ক নিউজ: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পরিচালিত সাম্প্রতিক উচ্ছেদ ও আইন-শৃঙ্খলা রক্ষার অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আলোচনায় এসেছেন পিরোজপুরের কৃতি সন্তান এবং চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে জটিল হিসেবে বিবেচিত ওই এলাকায় অভিযান সফলভাবে বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত পরিকল্পনা এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অভিযানের পুরো সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কার্যক্রম সম্পন্ন হয়।

অভিযানের সফল বাস্তবায়নের পর চট্টগ্রামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. নাজিমুল হক পিরোজপুর পৌরসভার সিআই পাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রশাসনিক সক্ষমতা, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীলতার কারণে তিনি সহকর্মীদের কাছেও একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

তাঁর সহধর্মিণী মাফুজা বেগমও বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি। তিনি বর্তমানে সিআইডি সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস উইংয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জঙ্গল সলিমপুর অভিযানে তাঁর সম্পৃক্ততা এবং রাষ্ট্রীয় পর্যায়ে পাওয়া স্বীকৃতি পিরোজপুরবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এ অর্জনকে জেলার জন্য ইতিবাচক ভাবমূর্তি তৈরির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে মনে করছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের কাউখালীতে আমরাজুড়ি সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব মোহাম্মদ আব্দুর রউফ, নির্মাণে অগ্রগতির আশ্বাস

পিরোজপুরে দোয়া-মোনাজাতে আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুর শহরে অবাধে ঘোরাফেরা করা গরুর উৎপাত রোধে পৌরসভার খোয়ার চালু; গরু ধরাতে ফোন করুন ০১৭৬০-৯৭৪৫২৫ (কাইয়ুম)

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা