Wednesday , 8 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নেছারাবাদে চিংড়িতে জেলি পুশ, আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ : পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় চিংড়ি মাছের ওজন কৃত্রিমভাবে বাড়াতে জেলি জাতীয় পদার্থ পুশ করে বিক্রির অভিযোগে এক আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ৩২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার মৈশানী এলাকার বাসিন্দা মাসুদ গাজী জগন্নাথকাঠি বন্দরের রনজিতের মাছের দোকান থেকে এক কেজি চিংড়ি মাছ কিনে বাড়িতে নিয়ে যান। মাছ কাটার সময় তিনি মাছের শরীরের ভেতরে জেলি জাতীয় পদার্থ দেখতে পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে প্রশাসন থানা পুলিশের সহযোগিতায় বাজারে অভিযান চালায়।
অভিযানে জগন্নাথকাঠি বন্দরের মনীষা ফিশিং হাউজে চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য জেলি পুশ করার সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠান থেকে প্রায় ৩২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়।
এ ঘটনায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী আড়তদার উত্তম কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা মাছ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

রবীন্দ্রনাথের দেয়ালচিত্র বিকৃতিতে ক্ষুব্ধ কেসিসি প্রশাসক, পুনরায় আঁকার উদ্যোগ

যা থাকছে অ্যাপলের প্রযুক্তি সম্মেলনে

নতুন ভবন আছে, শিক্ষক নেই; আড়াই বছর ধরে বন্ধ প্রাক-প্রাথমিকের পাঠদান

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

ডেঙ্গুতে পিরোজপুরের রেকর্ড, হাসপাতালে রোগীর ঠাঁই মেঝেতে