ডেস্ক নিউজ : পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওভারব্রিজের নিচ এলাকা থেকে একাধিক চুরি মামলার আসামি ও পেশাদার চোর আব্দুর রহমান সানি (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান সানি উপজেলার উত্তর শিয়ালকাঠি এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, আব্দুর রহমান সানির বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

















