Thursday , 16 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

যথাযথ শ্রদ্ধা ও স্মরণে পিরোজপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস

ডেস্ক নিউজ : যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্ববর্তী জুলাই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে এ সময় শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পিরোজপুরে দিবসটির কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ‘মামা’কে ধরে পুলিশে দিল এলাকাবাসী

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের নতুন কমিটি, নেতৃত্বে রানেল-কামাল

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব