Thursday , 8 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডেঙ্গু পরিস্থিতি ও চিকিৎসাসেবার মান দেখতে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক গোলাম রব্বানী

জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম, রোগী ভর্তি পরিস্থিতি, চিকিৎসাধীন রোগীদের সেবার মান এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও প্রস্তুত প্রক্রিয়াও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি ও চলমান কার্যক্রম নিয়ে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করেন। এ সময় পিরোজপুরের সিভিল সার্জন ও পিরোজপুর পৌরসভার প্রশাসক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম আরও কার্যকর, সুশৃঙ্খল ও জনবান্ধবভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাসপাতালের খাবারের মান ও পরিবেশন ব্যবস্থাও সরেজমিনে পর্যবেক্ষণ করেছিলেন দুই প্রতিমন্ত্রী।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বাঁচাও বাঁচাও চিৎকার, তবুও রক্ষা হয়নি শিশু ফাতেমার— খানজাহান আলী দীঘিতে কুমিরের মুখে ৭ বছরের শিশু

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নগরীতে আরও চার থানা স্থাপনের পরিকল্পনা

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

নেছারাবাদে ডিসি আবু সাঈদ এর দিনব্যাপী পরিদর্শন, গুরুত্ব পেল শিক্ষা-স্বাস্থ্য ও উন্নয়ন

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কমিটির সভা, সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের তাগিদ

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের নতুন কমিটি, নেতৃত্বে রানেল-কামাল

স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম

পিরোজপুরের নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা