ডেস্ক নিউজ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার এবং দুইজন তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, মন্ত্রিপরিষদ সচিব, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
জাতীয় গুরুত্বপূর্ণ এ দায়িত্বে অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন মহল থেকে এমপি মাসুদ সাঈদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর জন্য শুভকামনা জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তথ্য কমিশনের নেতৃত্ব নির্বাচনে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর সুপারিশ প্রণয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














