Tuesday , 21 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডেঙ্গু রোধে পিরোজপুরের তিন উপজেলায় মাঠে জেলা তথ্য অফিস

ডেস্ক নিউজ : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে পিরোজপুরের তিন উপজেলায় বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে জেলা তথ্য অফিস, পিরোজপুর। কর্মসূচির আওতায় পিরোজপুর সদর, ভান্ডারিয়া ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক প্রচারণা পরিচালিত হবে।
তথ্য অফিস সূত্রে জানা যায়, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর নির্দেশনায় এবং সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানির তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ডেঙ্গু প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে মতবিনিময় সভা ও সচেতনতামূলক প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় প্রচারপত্র ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হবে।
সূত্রটি আরও জানায়, বর্ষা মৌসুম শুরুর আগ থেকেই জেলা তথ্য অফিস নিয়মিতভাবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছে। জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই পর্যন্ত পিরোজপুর জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১৮ জন এবং একজনের মৃত্যু হয়েছে।
উপজেলাভিত্তিক আক্রান্তের মধ্যে পিরোজপুর সদরে ৪২০ জন, নেছারাবাদে ১৬৩ জন, ভান্ডারিয়ায় ১৪৯ জন, কাউখালীতে ৬১ জন, নাজিরপুরে ৫৩ জন, মঠবাড়িয়ায় ৩৭ জন এবং ইন্দুরকানীতে ৯ জন রয়েছেন। জেলার মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বাধিক হওয়ায় সেখানে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩০ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০

মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজমন্দিরে পূজা চেরী, ১৬০ প্রতিমায় ফুটে উঠেছে পৌরাণিক কাহিনি

১৩ বছর পরও শরীরে গুলির ২৫০ স্প্লিন্টার, ত্যাগের স্বীকৃতির অপেক্ষায় সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর হাত থেকে অবসর সুবিধার চেক নিলেন শিক্ষক নেতা ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

অফিসার্স ক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদকে সংবর্ধনা

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় খাল পরিষ্কার অভিযানে পৌর প্রশাসন, জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার