Wednesday , 29 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জেলা তথ্য অফিস-ইউনিসেফের যৌথ আয়োজনে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা

ডেস্ক নিউজ: ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয় সম্পৃক্ততা বাড়াতে পিরোজপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস, পিরোজপুর ও ইউনিসেফ।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এডিস মশার বিস্তার রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান। তারা নিজ নিজ বক্তব্যে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী।
প্রধান আলোচক হিসেবে ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুর, কদমতলা ইউথ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও জনসম্পৃক্ততা বাড়ানো গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা।।

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ

পিরোজপুরে ইন্দেরহাট ফেরিঘাটে অব্যবস্থাপনার অভিযোগ, তথ্য সংগ্রহে সাংবাদিককে হেনস্তা

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

ভান্ডারিয়া পৌরশহরে ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

নেছারাবাদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ছয় দেশের ক্বারীদের তেলাওয়াতে মুগ্ধ মুসল্লিরা