Friday , 7 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

ডেস্ক নিউজ : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন, পিরোজপুর ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ নিয়ে মোট ১৭টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় গাছের চারা প্রদর্শনী ও বিক্রয় আগামী ১৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলো বিআরটিএ

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

পিরোজপুরের কদমতলায় দিনেদুপুরে বাসায় ঢুকে ৩ লাখ ৩৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন চুরির অভিযোগ

নেছারাবাদে অগ্নিকাণ্ডে সর্বস্বান্তদের পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঢেউটিন চাল ও নগদ অর্থ

২২ কোটি টাকার নাপিতখালী সেতুতে পাইলিংয়ের পরই থমকে কাজ, ছয় মাস ধরে নির্মাণ বন্ধ, ৪০ শতাংশ বিল পরিশোধের দাবি সওজের, চোখে পড়ছে না দৃশ্যমান কাজের অগ্রগতি

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ- ​পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সহিংসতায় পুলিশসহ আহত অর্ধশতাধিক

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

জাতীয় ঐক্য ও সংহতির বার্তায় পিরোজপুর জেলা পুলিশের বিপ্লব ও সংহতি দিবস পালন

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সঞ্চয় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত