Tuesday , 11 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পরিবেশ সুরক্ষায় পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’র বৃক্ষরোপণ কর্মসূচি

জনপথ ডেস্ক : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
‘ডাক দিয়ে যাই’র উপ-নির্বাহী পরিচালক মোসাম্মৎ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
এ ছাড়া বক্তব্য দেন পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত কবীর খান, সমাজসেবী মো. গিয়াস উদ্দিন সরদার চান ও কৃষিবিদ এনায়েত হোসেন আকন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রী ও স্থানীয় ইউনিয়নবাসীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের এক হাজার চারা বিতরণ করা হয়। প্রত্যেকের হাতে পাঁচটি করে চারা তুলে দেওয়া হয়।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার আহ্বান জানান তারা।
পরে জেলা প্রশাসক আবু সাঈদ বিদ্যালয় চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন। একই সময়ে ‘ডাক দিয়ে যাই’র উপ-নির্বাহী পরিচালক মোসাম্মাৎ শাহানাজ পারভীন একটি নিমগাছের চারা রোপণ করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

শান্তি-সম্প্রীতির বার্তায় পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ সুখরঞ্জন: ১৪ বছর পর সাবেক এএসপি গ্রেপ্তার

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

পাকা চুল ঢাকতে ব্যবহার করুন আমলকী

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক