Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‌‌‘জেলার ২’। ছবিটি ঘিরে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটি নাকি প্রায় ১৬০ কোটি রুপিতে অনলাইনে বিক্রি হচ্ছে।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে এই চুক্তি হয়েছে। কয়েক সপ্তাহ আগেই স্ট্রিমিং স্বত্ব চূড়ান্ত করা হয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া জেলার সিনেমাটি প্রায় ৭৫ কোটি রুপি ওটিটি স্বত্ব বিক্রি করেছিল বলে জানা যায়। সেই তুলনায় ‘জেলার ২’-এর সম্ভাব্য চুক্তির অঙ্ক অনেক বেশি, যা সিনেমাটির প্রতি বাড়তি আগ্রহের ইঙ্গিত দেয়। পরিচালক নেলসন দিলীপ কুমারের পরিচালনায় নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় আবারও ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্য এবং সুরাজ ভেঞ্জারামুডু। এছাড়া আগের কিস্তির মতো মোহনলাল ও শিব রাজকুমারকেও দেখা যাবে।

একসময় শোনা গিয়েছিল, শাহরুখ খান একটি বিশেষ উপস্থিতিতে থাকতে পারেন। তবে ব্যস্ততার কারণে তিনি নাকি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি সিনেমাটি নতুন করে আলোচনায় আসে একটি দৃশ্য ফাঁস হওয়ার ঘটনায়। নির্মাতারা দর্শকদের সেই ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘জেলার ২’-এর পর রজনীকান্তকে দেখা যেতে পারে ‘থালাইভার ১৭৩’ নামে একটি প্রজেক্টে। এছাড়া ভবিষ্যতে কামাল হাসানের সঙ্গে একটি বিশেষ প্রকল্পেও তার অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন পিরোজপুর গড়তে স্বেচ্ছাসেবীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

জন্মদিনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে কাছে ডেকে শুভেচ্ছা; জঙ্গল সলিমপুর অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসা প্রধানমন্ত্রীর

মুদ্রাস্ফীতির চাপে শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে: পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতিকুর রহমান

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদ ‘অসত্য’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫৪১ কর্মী নিয়োগ : মঙ্গলবার থেকে মাঠে নামছেন তথ্যসংগ্রাহকরা

ফ্যাসিস্ট সরকারের অপকর্মের কারণেই ব্যাংকে টাকা নেই’— পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সুপারির বাজার, দাম কমে হতাশ চাষিরা