Friday , 4 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

শান্তি-সম্প্রীতির বার্তায় পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

জনপথ ডেস্ক : পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের আখড়াবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
পরে শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রীকৃষ্ণের বর্ণাঢ্য ও গৌরবময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ মানবজাতির কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

পিরোজপুরে ৬৪তম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিবন্ধন প্রস্তুতি কোর্সের শুভ উদ্বোধন

জনবান্ধব রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে ডিসি আবু সাঈদের নির্দেশনা

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

নেছারাবাদে ডিসি আবু সাঈদ এর দিনব্যাপী পরিদর্শন, গুরুত্ব পেল শিক্ষা-স্বাস্থ্য ও উন্নয়ন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া