Monday , 7 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার মামলায় আলমগীর হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আলমগীর হোসেন বিভিন্ন সময় প্রবাসীর এই স্ত্রীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতেন। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ১ জানুয়ারি রাতে ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ছুরি দিয়ে আলমগীরের যৌনাঙ্গে আঘাত করেন। এতে তিনি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার ছয় দিন পর, ৭ জানুয়ারি ২০২০, ওই গৃহবধূ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আলমগীর হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

নেছারাবাদে ‘রুচি আইসক্রিম’ কারখানা বন্ধের নির্দেশ, মালিককে ২০ হাজার টাকা জরিমানা

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে পিরোজপুরে কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ

পিরোজপুরে এনজিও কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর জেলা প্রশাসকের

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মঠবাড়িয়ার মাঠে ডিসি আবু সাঈদ, ঘুরে দেখলেন সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম