Saturday , 26 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে ১৫০০ মানুষের শপথ, মশারি-কয়েল বিতরণ

জনপথ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১ হাজার ৫০০ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে শপথ করানোর পাশাপাশি তাঁদের মধ্যে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে একটি করে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার দেওয়া হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে মঠবাড়িয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
তাঁরা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

পাকা চুল ঢাকতে ব্যবহার করুন আমলকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সনাতনী সম্প্রদায়ের জন্য বিশেষ তবারকের ব্যবস্থা করে প্রশংসিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সনাতনী সম্প্রদায়ের জন্য বিশেষ তবারকের ব্যবস্থা করে প্রশংসিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা-সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিরোজপুর এসপির

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫ : পিরোজপুরের একই পরিবারের তিনজনের মৃত্য

নেছারাবাদে ডিসি আবু সাঈদ এর দিনব্যাপী পরিদর্শন, গুরুত্ব পেল শিক্ষা-স্বাস্থ্য ও উন্নয়ন

জুলাই শুধু একটি মাস নয়, গণতান্ত্রিক সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক: মাসুদ সাঈদী