Wednesday , 30 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে সশস্ত্র ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত মিটু শেখ ঢাকায় গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ও ডাকাত দলের সরদার মো. মিটু শেখ (৫২)কে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশালের নেতৃত্বে গঠিত যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-৮, বরিশালের সঙ্গে এসআরবি-৪, মিরপুর ও এসআরবি-১, উত্তরা’র সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার মিটু শেখ গোপালগঞ্জ জেলার মানিকদাহ এলাকার এলাহী শেখ ও রানু বেগমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে পিরোজপুর সদর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় এমরান শেখ (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে মিটু শেখসহ ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে।
এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর জখম করে। পরে তারা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও নগদ টাকাসহ আনুমানিক ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী এমরান শেখ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিটু শেখকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় ঢাকার পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার মিটু শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আগেই বদলি অভিযোগসংশ্লিষ্ট আনসার সদস্যরা

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

শুন্য পাস: বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তলব, তালিকায় পিরোজপুরের দুই প্রতিষ্ঠান

পিরোজপুরের নেছারাবাদে খাল-বিলে অভিযান, বিপুল চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজন আটক, অস্ত্র উদ্ধার

৬০ বছরেও সংস্কার হয়নি স্লিপার ব্রিজ, দুর্ঘটনার শঙ্কায় ২০ হাজার মানুষ: নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১