Saturday , 3 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরে মাছ ধরার ট্রলারে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার, ট্রলার রেখে পালাল চোরাচালানকারীরা

জনপথ ডেস্ক : পিরোজপুরের কচা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পিরোজপুর সদর থানা পুলিশ। এ ঘটনায় ট্রলারটি জব্দ করা হলেও সেটিতে থাকা মাঝিসহ ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা বেকুটিয়া পুরাতন ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে কোস্ট গার্ডের সদস্যরা। তিন-চার ঘন্টা ব্যাপী ধাওয়ার পরে পিরোজপুর সদর থানা পুলিশের সহায়তায় কুমিরমারা এলাকায় ট্রলারটির গতিরোধ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন নদীতে নেমে পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ট্রলারটিতে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ বিপুল পরিমাণ পোশাক রয়েছে। উদ্ধার করা পণ্যগুলো খালাস করে গণনা ও তালিকা তৈরির কাজ চলছে। পরিমাণ ও মূল্য নির্ধারণের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ট্রলারটি চোরাচালানের কাজে ব্যবহৃত হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা উদ্ধার করা ট্রলার ও পণ্য পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পোশাকের উৎস, চালানটি কোথা থেকে এসেছে এবং এর গন্তব্য কোথায় ছিল—এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে। পণ্যের পূর্ণাঙ্গ তালিকা ও মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়: পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের দুধ চুরি কাণ্ডে ছাত্রদল নেতা নাদিমকে বহিষ্কার করলো পিরোজপুর জেলা ছাত্রদল

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেই প্রাণচাঞ্চল্য, অব্যবহারে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ

২২ কোটি টাকার নাপিতখালী সেতুতে পাইলিংয়ের পরই থমকে কাজ, ছয় মাস ধরে নির্মাণ বন্ধ, ৪০ শতাংশ বিল পরিশোধের দাবি সওজের, চোখে পড়ছে না দৃশ্যমান কাজের অগ্রগতি

মরেও নিজ গ্রামকে বিতর্কিত করে গেলেন মানিক পশারী, আলোচনায় চিথলীয়া

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গোপালগঞ্জে বিজিবির কঠোর অবস্থান, আকাশে ড্রোন মাটিতে সাঁজোয়া যান