Thursday , 8 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল পণ্যের কারখানায় অভিযান, মালিকের ২ বছরের জেল

জনপথ ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল ভোগ্যপণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করেছে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় একটি ভাড়াটিয়া ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে চিনিগুড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু, ডিটারজেন্ট পাউডার ও সয়াবিন তেল। এছাড়া শিশুদের ড্রিংকস ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ফ্লেভার ও অননুমোদিত রং উদ্ধার করা হয়।
অভিযানে উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। প্রশাসনের ভাষ্য, ওই কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।
অভিযানকালে আল আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বক্তব্য নেওয়া হয়। আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়।
অভিযানে জব্দ করা নকল ও ভেজাল পণ্য পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এ সময় ভাণ্ডারিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য এবং উৎপাদনসামগ্রী পাওয়া যায়। সেগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, সরকারি সেবার মান ও উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ

পিরোজপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, বন্দিদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শিরিন খানমের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুরের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে: এমপি সুলতানা জেসমিন জুই

পাকা চুল ঢাকতে ব্যবহার করুন আমলকী

পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে পর্যটন, দুর্যোগ ও সামাজিক নিরাপত্তা নিয়ে তিন গুরুত্বপূর্ণ সভা

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া