Tuesday , 13 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে ‘রুচি আইসক্রিম’ কারখানা বন্ধের নির্দেশ, মালিককে ২০ হাজার টাকা জরিমানা

জনপথ ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে ‘রুচি আইসক্রিম’ কারখানার মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় কারখানায় তৈরি অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডব্লিউ বাজারসংলগ্ন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত আবুল হোসেন (৬৫) ওই এলাকার আছমত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ।
অভিযানে কারখানার উৎপাদন ও বিক্রিসংক্রান্ত অনিয়মের দায়ে মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
সূত্র: দক্ষিণবঙ্গ নিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বরিশালের পরিদর্শক তাহসিন আলম উপস্থিত ছিলেন। নেছারাবাদ থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

খুলনা-বাগেরহাটের উন্নয়নে নতুন প্রত্যাশা, সুন্দরবন-মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী

পিরোজপুরে শহীদ জিয়া স্মৃতি জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নগরীতে আরও চার থানা স্থাপনের পরিকল্পনা

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

নগর ভবনে পেট্রোল বোমা, জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা মঞ্জুর

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত