Friday , 16 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলো বিআরটিএ

জনপথ ডেস্ক : মোটরসাইকেলের পেছনের নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ ও প্রস্থ ১০০ মিলিমিটার এবং অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভা বর্ধনের সুযোগ থাকবে না (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
নির্ধারিত নিয়ম মেনে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

পিরোজপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজন আটক, অস্ত্র উদ্ধার

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

চিরবিদায় নিলেন ভয়েস অব আমেরিকার সাবেক প্রতিনিধি, পিরোজপুরের কৃতী সন্তান আমির খসরু

কাউখালীতে সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্য নিহত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুরে বয়স যাচাই ছাড়াই কিশোর-কিশোরীর বিয়ে ঘোষণার এফিডেভিট দুই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকির অভিযোগ