Saturday , 24 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

 

রিয়াদ মাহমুদ,কাউখালী: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে হাট-বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজার হাটে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা পুলিশের প্রতিনিধি ও মৎস্য বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ বিক্রির চেষ্টা প্রতিরোধে মৎস্য বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরা এবং বাজারে বা গোপনে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ করা নিষিদ্ধ। আজ হাটের দিনে অভিযান চালিয়ে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ করে এতিমখানায় হস্তান্তর করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাউখালীর নদীপথ ও স্থলাঞ্চলের হাট-বাজারে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত এমপি ফয়সল আমীন ও এলিজা জামান

পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি ‘শেখ হাসিনাকে বলেছিলাম, শোনেননি; শেষ পর্যন্ত দিনের আলোয় পালিয়ে যেতে হয়েছে’—পীর সাহেব মধুপুর 

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

পিরোজপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের তাগিদ

​গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে: জামায়াত আমির

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে এলিজা জামান

জিয়ানগরে শিকল বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে বৃদ্ধকে গ্রাম ঘোরানোর অভিযোগ, ভিডিও ভাইরাল