Sunday , 25 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর পৌরসভার প্রধান সড়কে ভাঙা ড্রেনের স্লাব, মরণফাঁদে শহরবাসী। দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা প্রধান সড়কগুলোতে দীর্ঘদিনের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি

মোঃ হাবিবুর রহমান : পিরোজপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশের ড্রেনের ভাঙা স্লাব এখন পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরাতন কোর্ট, নড়াইলপাড়া সড়ক, কাঁচাবাজার সড়ক ও কাপুড়িয়া পট্টিসহ শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ড্রেনের স্লাব ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় শতাধিক ড্রেনের স্লাব ভাঙা রয়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে অসতর্কতায় পথচারীরা ড্রেনে পড়ে আহত হওয়ার আশঙ্কায় রয়েছেন। পাশাপাশি সাইকেল, মোটরসাইকেল ও রিকশা চলাচলের সময়ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে স্লাবগুলো ভাঙা থাকলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ তাঁদের। গুরুত্বপূর্ণ সড়কগুলোর এমন অবস্থা শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত করার পাশাপাশি জননিরাপত্তার জন্যও উদ্বেগ তৈরি করছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, জনবহুল সড়কগুলোর ড্রেনের স্লাব ভাঙা অবস্থায় ফেলে রাখা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে শিক্ষার্থী, শিশু, বয়স্ক মানুষ ও রাতে চলাচলকারী পথচারীদের জন্য এসব স্থান বেশি ঝুঁকিপূর্ণ। তাই দুর্ঘটনা ঘটার আগেই ক্ষতিগ্রস্ত স্লাবগুলো মেরামত বা নতুন করে স্থাপন করা প্রয়োজন।
এ বিষয়ে পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল বণিক বলেন, “ইতিমধ্যে আমরা কয়েকটি স্লাব নতুন করে স্থাপন করেছি। পৌর শহরের কোথায় কোথায় স্লাব নষ্ট বা ভাঙা রয়েছে, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। এরপর মানসম্মত স্লাব তৈরি করে সেগুলো নতুনভাবে স্থাপন করা হবে।”
পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগের কথা জানানো হলেও ভাঙা স্লাবগুলো কবে নাগাদ পুরোপুরি সংস্কার করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
পিরোজপুরবাসীর দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে শহরের প্রধান সড়কগুলোর ভাঙা ড্রেনের স্লাব দ্রুত মেরামত করতে হবে। একই সঙ্গে নিয়মিত তদারকির মাধ্যমে ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১৭ ঘন্টা পরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নামে ফটোসেশন, পরদিনই গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় চারা

জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে পিরোজপুরে সাংবাদিক প্রশিক্ষণ

জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণসহ উপকূলীয় শিশু ফোরামের ১৩ দফা দাবি

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন, নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা