Sunday , 25 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

রিয়াদ মাহামুদ, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে উপজেলার কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বর্তমান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণ বাড়বে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
তিনি আরও বলেন, অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমজুড়ে নিয়মিত ও বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কলেজ ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজন আটক, অস্ত্র উদ্ধার

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫ : পিরোজপুরের একই পরিবারের তিনজনের মৃত্য

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাঁধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

COP31-এ যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জেলার বিভিন্ন স্থানে লাগানো হবে বনজ-ফলজ গাছ

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ‘মামা’কে ধরে পুলিশে দিল এলাকাবাসী

গোপালগঞ্জে ১,৫০০ বিজিবি-পুলিশ মোতায়েন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন :  ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

পিরোজপুরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান