Friday , 30 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ ভান্ডারিয়া এলাকার টিএনটি রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাহাত কবিরাজ ও মো. সহিদুল কবিরাজ (৫৩)। তাঁরা ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবের তত্ত্বাবধানে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে সহিদুল কবিরাজের বসতঘরের সামনে ফাঁকা সড়কে মাদক বিক্রির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মিজান শেখের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায় কৃষক দল নেতাকে

এতিমখানার অনুদান ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চেয়ারম্যান ফারুক

ফতুল্লা থেকে পিরোজপুরে এসে দুই কিশোরীকে নিয়ে পালানোর চেষ্টা, উদ্ধার ৩ জন

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল, শৃঙ্খলা জোরদারের নির্দেশ আইজিপির

নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর ক্ষতচিহ্নসহ মিলল শিশুর লাশ

পিরোজপুরের নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

নেছারাবাদে ডিসি আবু সাঈদ এর দিনব্যাপী পরিদর্শন, গুরুত্ব পেল শিক্ষা-স্বাস্থ্য ও উন্নয়ন

বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরে র‌্যালি ও মতবিনিময়

পিরোজপুরে যাত্রা শুরু করল নতুন দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’

নাজিরপুরে আধা ঘণ্টার ব্যবধানে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ